হোম > রাজনীতি

দ্রুত গণতন্ত্র ফেরানোর পদ্ধতি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন

বিশেষ প্রতিনিধি

বিএনপি দেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, সেটি ফেরাতে একমাত্র পদ্ধতি রয়েছে—সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।

শনিবার রাজধানীর শেরেবাংলানগরে 'বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী' উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মঈন খান বলেন, গণতন্ত্র ব্যতিরেকে পৃথিবীর কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। একদলীয় শাসনে ক্ষমতা দেখানো যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। সেকারণে বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশের সকলের স্বাধীনতা, মানুষের কথা বলা ও মিডিয়ারও স্বাধীনতা চায়। এ দেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য ।

মঈন খান বলেন, জিয়াউর রহমান বিদেশ সফরের সময় বেছে বেছে গ্রামের শিল্পীদের সহযোগী হিসেবে নিতেন। জিয়াউর রহমান জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্রের জীবন দিয়েছেন। এই গণতন্ত্রকে বাংলাদেশের ফিরিয়ে আনতে হবে।

এসময় জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, সহ সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন চৌধুরি প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন