হোম > রাজনীতি

ক্ষমতায় টিকে থাকা নিয়ে যা বললেন রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, এনসিপির পক্ষ থেকে যে ৫ জন উপদেষ্টাকে বিভিন্ন দলের প্রতি বায়াসড বলা হয়েছে, এই উপদেষ্টারা সরকারে না থাকলে ড. মুহাম্মদ ইউনূস স্যার ১ ঘন্টার জন্যও ক্ষমতায় টিকতে পারবেনা।

সোমবার রাশেদ খাঁন এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন।

তিনি লেখেন, এনসিপির পক্ষ থেকে যে ৫ জন উপদেষ্টাকে বিভিন্ন দলের প্রতি বায়াসড বলা হয়েছে, এই উপদেষ্টারা সরকারে না থাকলে ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার ১ ঘন্টার জন্যও ক্ষমতায় টিকতে পারবেনা। ডক্টর মুহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন সরকার টিকেই আছে উনাদের বুদ্ধিমত্তা, যোগ্যতা ও কৌশলের উপর।

পুরো উপদেষ্টা পরিষদের মধ্যেও যদি যোগ্যতার বিচার করা হয়, তবে তাদের যোগ্যতা সবচেয়ে বেশি। তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সদস্যের লিয়াজোঁ কমিটি পরামর্শে এই ৫ জন উপদেষ্টাসহ বাকি উপদেষ্টাদের সিলেকশন করা হয়। হয়তো এই ৫ উপদেষ্টাকে এনসিপির আজ্ঞাবহ বানাতে না পেরে ট্যাগিং করা হচ্ছে।

তবে ডক্টর মুহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিভিন্ন দলের হিসেবে ট্যাগিং করা, দেশে অস্থিরতা সৃষ্টি করবে এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে।

আমরা উপদেষ্টাদের সমালোচনা করতে পারি যাতে তারা ভুলগুলো শুধরে নেয়, কিন্তু নির্বাচন বানচাল ও সরকারকে ব্যর্থ করার জন্য শেখ হাসিনা ও ভারত যে চক্রান্ত করছে, সেই ফাঁদে পা দিলে ফ্যাসিবাদবিরোধী শক্তির কেউ রক্ষা পাবেনা।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির

পশ্চিমা বিশ্বের গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে

গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা করা হচ্ছে: খেলাফত মজলিস

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

জাময়াতের মহিলা বিভাগের ইফতারে ক্ষমতাসীনদের আচরণের নিন্দা

হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল-আমিনের ওপর মব চেষ্টা

রাজধানীতে জামায়াতের মশক নিধন কর্মসূচির উদ্বোধন

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৪৬ বছর পর বদলে গেল জাগপা ছাত্রলীগের নাম