হোম > রাজনীতি

গণহত্যার বিচার, সংস্কার ছাড়া ভোট সুষ্ঠু হবে না: ড. হেলাল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, গণহত্যাকারীদের বিচার ও শাস্তির আওতায় না আনলে আগামীতেও এমন গণহত্যার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা আছে। জনগণের দাবি অনুযায়ী গণহত্যাকারীদের বিচার ও সংস্কার হওয়া প্রয়োজন। এছাড়া ভোট সুষ্ঠু হবে না।

শনিবার রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে পল্টন থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকে আমরা রোকন (সদস্য) সমাবেশ করছি কোনো ভয়-শঙ্কা ছাড়া। এর আগেও আমাদের সমাবেশ হয়েছে তখন অনেক বাধার প্রাচীর টপকাতে হয়েছে। অনেকে এমন সমাবেশ থেকে গ্রেপ্তারও হয়েছেন। এখন আমাদের এই কঠিন মুহূর্ত কাটাতে হচ্ছে না। এই সুন্দর পরিবেশ পাওয়ার পেছনে একমাত্র অবদান ছাত্র-জনতার গণঅভ্যুত্থান।

ড. হেলাল বলেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল। দেশে নির্বাচন হবে আর আমরা নির্বাচনে যাব না, তা হতে পারে না। মানুষ এখন মনে করছে জামায়াত দেশ পরিচালনার জন্য প্রস্তুত। সেই লক্ষ্যে আমরাও এগিয়ে যাচ্ছি।

পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান