হোম > রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে গভীর শূন্যতা সৃষ্টি করবে: সাকি

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যু এদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

মঙ্গলবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দলটির পক্ষ থেকে এ মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশবাসীর মতো আমরাও আজ শোকে মুহ্যমান। বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় তিনি এখন অনন্য উদাহরণ হয়ে থাকবেন। এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে এক অনমনীয় সাহসের প্রতীক হয়ে তিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। জনগণের কাছে আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। পরবর্তীতে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দেশে উন্নয়ন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছেন।

এতে আরও বলা হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার দৃঢ় ভূমিকা রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। ১/১১ সরকারের সময়ে তাঁর অনমনীয় ভূমিকা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেও তিনি ছিলেন মানুষের সাহসের উৎস। এ কারণেই তাঁকে বারবার ফ্যাসিবাদী সরকারের আক্রোশের শিকার হতে হয়েছে, ব্যক্তিগতভাবে নারী হিসেবে কুৎসিত আক্রমণের শিকার হতে হয়েছে কিন্তু সেসব কিছুর মোকাবিলা তিনি করেছেন স্বভাবসুলভ ঔদার্য, মহানুভবতা ও আত্মমর্যাদার সাথে। সেগুলোকে ব্যক্তিগতভাবে না নিয়ে বরং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশের জনগণ যে ভরসা রেখেছেন তিনি সব সময় তার মর্যাদা রক্ষায় সচেষ্ট ছিলেন। শেখ হাসিনার অধীনে নির্বাচন বর্জন করে গণঅভ্যুত্থানের পথ তৈরিতে তাঁর সিদ্ধান্ত ছিল অন্যতম নির্ধারক। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি হয়ে ওঠেন এদেশের রাজনৈতিক অভিভাবক। তাঁর মৃত্যু আমাদের জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবার, দল ও জনগণের প্রতি পরিপূর্ণ সহমর্মিতা জ্ঞাপন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না

জাপানে ইসলামিক সেন্টারের চেয়ারম্যানের সঙ্গে জামায়াত নেতা মুজিবুর রহমানের সাক্ষাৎ

মিরপুরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মহানগর জামায়াত সেক্রেটারি

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান

শহীদ সাইফুল্লাহ মাসুমের পিতার ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের শোক

বরিশালে কর্মজীবী মা-বাবা ও শিশুদের জন্য যাত্রা শুরু করল ‘ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’

রাড্ডা সেন্টার ও স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপি বিব্রত, তবে জড়িত নয়: প্রিন্স

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব ‘সবাই ভাগ পাবেন’

রাজনৈতিক চিন্তায় মেধাবীদের বঞ্চিত করা কোনোভাবেই মানা হবে না

গণবিপ্লবী উদ্যোগের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি ঘোষণা