হোম > রাজনীতি

ছাত্ররাই পারে জাতির বিপদে অগ্রণী ভূমিকা রাখতে: ফখরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেছেন, ছাত্ররাই জাতির ভবিষ্যৎ- এটা তারা দেখিয়ে দিয়েছে জুলাই আগস্ট বিপ্লবে জালেম স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করে দেশকে মুক্ত করার মাধ্যমে। তিনি বলেন, ছাত্ররাই পারে জাতির বিপদে অগ্রণী ভূমিকা রাখতে। তারাই পারে জাতির বিপদে আলোর পথ দেখাতে। জাতিকে বিপদ থেকে উদ্ধার করতে। ভবিষ্যতে ইসলামের প্রয়োজনে ছাত্ররাই সামনে এগিয়ে আসবে ইনশাআল্লাহ।

শুক্রবার সকালে রাজধানীতে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবু দারদার সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মাওলানা আমির হামজা, ছাত্র আন্দোলনের সহ সভাপতি হাফেজ হাবিবুর রহমান, হাফেজ আব্দুর রহিম, হাফেজ আব্দুল বাসেত, যুগ্ম সম্পাদক হাফেজ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহিব্বুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ আব্দুল হালীম ও হাফেজ রাফিউল ইসলাম প্রমুখ।

বৈঠকে আগামী তিন মাসের মধ্যে সারাদেশে খেলাফত ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা; এ সপ্তাহের মধ্যে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ কমিটি গঠন করা; মাহে রমজানে ইফতার ও সেহরি মাহফিল করা এবং রমজানে ২ টি শিক্ষা সেমিনার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস