হোম > রাজনীতি

সংসদে নারী এমপিদের পর্দা নিয়ে মনিরুলের বক্তব্য আপত্তিকর

জামায়াতের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ অধিবেশন চলাকালে রোববার কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ইসলামের অন্যতম ফরজ বিধান ‘পর্দা’ এবং নারী সংসদ সদস্যদের ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে যে আপত্তিকর, অবমাননাকর এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, “পর্দা ইসলামের একটি অন্যতম ফরজ বিধান। এই মহান ও পবিত্র বিধান নিয়ে জাতীয় সংসদের মতো একটি দায়িত্বশীল ও পবিত্র স্থানে দাঁড়িয়ে জনাব মনিরুল হক চৌধুরী যে ধরনের কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন, তা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত এবং মুসলিমদের হৃদয়ে চরম আঘাত হানার শামিল।”

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে, বাজেট আলোচনার নির্ধারিত বিষয়বস্তু থেকে বিচ্যুত হয়ে মনিরুল হক চৌধুরী রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে বিরোধীদল জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করতে গিয়ে ২০০৪ সালের একটি পারিবারিক দাওয়াতের মনগড়া গল্প টেনে আনেন। এক পর্যায়ে তিনি উপস্থিত নারী সংসদ সদস্যদের ইঙ্গিত করে তাদের পোশাক ও পর্দা নিয়ে চরম আপত্তিকর ও ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেন। একজন আইনপ্রণেতার মুখ থেকে সংসদ অধিবেশনে এ জাতীয় অশালীন ও অসংযত বক্তব্য কোনোভাবেই কাম্য হতে পারে না।

তিনি আরও বলেন, তার এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে পবিত্র সংসদের ভেতরে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয় এবং পুরো অধিবেশন কক্ষে এক নজিরবিহীন হট্টগোল ও বিশৃঙ্খল পরিস্থিতির অবতারণা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে কঠোর ভাষায় তাকে সতর্ক করতে হয়েছে এবং বলতে হয়েছে যে, ‘এই মহান সংসদ কারও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলার চারণক্ষেত্র নয়।’ আমরা সংসদের মর্যাদা রক্ষায় স্পিকারের এই সময়োপযোগী অবস্থান এবং বিতর্কিত ও আপত্তিকর বক্তব্যটি সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, মনিরুল হক চৌধুরীকে ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো উসকানিমূলক এবং নারীদের মর্যাদাহানিকর বক্তব্য প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য আহ্বান জানাই। একই সঙ্গে মহান সংসদের পবিত্রতা, পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সব সংসদ সদস্যকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাই।

পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের ‘ভয়’ কেন, প্রশ্ন বিরোধীদলীয় নেতার

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির তীব্র নিন্দা খতমে নবুয়তের

মসজিদে গুলির ঘটনা আইনশৃঙ্খলার অবনতির বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য সাম্রাজ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ

জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে সংসদে উত্তেজনা, বক্তব্য এক্সপাঞ্জ

পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল

কথিত অন্তর্ভুক্তিমূলক বাজেটে শ্রমিক-কৃষকের জায়গা হয়নি: সাইফুল হক

প্রাথমিকে নাচ-গান বাধ্যতামূলক করার প্রতিবাদে খেলাফত মজলিসের কর্মসূচি

জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান ফখরুলের

গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান