হোম > রাজনীতি

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ছাত্রদলের শুভকামনা

স্টাফ রিপোর্টার

দেশজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। এই উপলক্ষে দেশের সকল পরীক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুভকামনা জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ শুভকামনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক বছর ধরে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য, পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও নিয়োগ পরীক্ষার সরকারি আশীর্বাদপুষ্ট সিন্ডিকেট, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বাড়িয়ে দেয়ার নির্দেশনা, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, দলীয় বিবেচনায় অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিলোপের অপচেষ্টা, জবাবদিহিতাহীন অস্বাভাবিক প্রকল্প ব্যয়, শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধিসহ নানাভাবে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয়েছে। এই আত্মবিনাশী প্রক্রিয়ার বিরুদ্ধে তরুণ প্রজন্মের পক্ষে নিরন্তর রক্তস্নাত সংগ্রাম করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এখন সময় ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে দেশটাকে নতুনভাবে, নতুন উদ্যমে গড়ে তোলার।

আজকের তরুণেরাই দেশের ভবিষ্যৎ। আজকের সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা আগামীদিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার বদলে রাজনীতি সচেতন হয়ে উঠবে, তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে সর্বক্ষেত্রে সম্মানজনক আসনে অধিষ্ঠিত হবে, এটাই জাতির প্রত্যাশা। মাধ্যমিকের সকল শিক্ষার্থীদের আগামীর পথচলা সুন্দর ও সাফল্যমন্ডিত হোক।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন