হোম > রাজনীতি

কারো প্রতি সরকারের পক্ষপাত থাকবে না: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

বিশেষ কোন দল, মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, চরিত্রের দিক থেকে সরকার হচ্ছে দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকার কথা নয়। সরকার নিরপেক্ষ চরিত্র-বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখবে এবং রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝাপড়ায় আসতে পারবো। নির্বাচনসহ পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে আমরা সিদ্ধান্ত আসতে পারবো।

সরকারের তিনটা গুরুত্বপূর্ণ কাজের কথা বৈঠকে বলেছেন জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, এর মধ্যে একটা হচ্ছে গণহত্যার বিচার, দুই হচ্ছে আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা এবং এই বছরের মধ্যে জাতীয় ত্রয়োদশ নির্বাচন সম্পন্ন করা। কারণ ১৬ বছর ধরে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করেছে।

অনেকগুলো কমিশন হয়েছে কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি উল্লেখ করে সাইফুল হক বলেন, দুবৃত্তের রাজনীতি এবং অর্থনীতি যদি বহাল থাকে তাহলে রাজনৈতিক সংস্কার টেকসই নাও হতে পারে। আমরা বলেছি, এখনো সময় শেষ হয়ে যায়নি, বৈষম্যের ব্যাপারে যদি কোন কমিশন করা যায় তাহলে ইতিবাচক ভাবে আমরা নিবো।

কমিশনগুলোর যে বিশাল রিপোর্ট সেগুলো যদি রাজনৈতিক দল, অংশীজনের কাছে পৌঁছতে পারেন তাহলে সেটা গুরুত্বপূর্ণ হবে।

অনেকেই সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচনকে দাঁড় করানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা সবাই বিচার এবং সংস্কার চাই। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি সেটা করতে পারলেই গণতন্ত্র উত্তরণের দিকে আমরা হাঁটতে পারবো।

এমএস

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান