হোম > রাজনীতি

এনসিপির সমাবেশে লোক বেশি দেখানোর চেষ্টা করছে মিডিয়া

রুমিন ফারহানা

আতিকুর রহমান নগরী

বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন হয়েছে মাত্র কয়েক মাস হচ্ছে। তারা মাত্র দলটা গোছাতে শুরু করেছে। কেবল মাত্র গণসংযোগ শুরু করেছে। তাদের নিউজগুলো ফেসবুকসহ মিডিয়াতে আসছে। কিন্তু আমি লক্ষ্য করছি, সাংবাদিক ও ক্যামেরা ম্যানরা আপ্রাণ চেষ্টায় আছে কীভাবে তাদের সমাবেশে বেশি লোক দেখানো যায়।

রোববার রাতে যুমনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমি নিজে তো জনসভা করি তাই আমি সেই আপ্রাণ চেষ্টাটা বুঝি। সেটা হচ্ছে লোক কীভাবে বেশি দেখানো যায়। ক্যামেরাটা এমনভাবে এঙ্গেল করবেন এবং ফোকাস দেবেন যাতে মনে হবে অগণিত মাথা। কিন্তু আসলে মাথার সংখ্যা ততটা নয়। লোকদের পেছনের রিকশাগুলোও দেখা যায়।

একই অনুষ্ঠানে তিনি আরো বলেন, ৩২ নম্বর (শেখ মুজিবুর রহমানের বাড়ি) ভাঙা হলো। এটা নিয়ে কথা বললে অনেকেই আমার পিছনে লাগবেন। লাগলেও কিছু যায় আসে না।

রুমিন ফারহানা বলেন, ২৪+২৪= ৪৮ ঘণ্টা ধরে ৩২ নম্বর ভাঙা একটি বীভৎস রকমের মববাজি। এটা ভাঙার সাথে সাথে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে। তার সাথে নাচানাচি করাসহ অনেক কিছুই হয়েছে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন