হোম > রাজনীতি

ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না : রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ক্রেডিট নেওয়ার সময় আমরা সবাই আছি, ক্রেডিট দেওয়ার সময় মুখ দিয়ে আওয়াজ বের হয় না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে প্রাপ্ত নতুন বাংলাদেশে আমরা ঐক্য আর অনৈক্যের দোলাচল সৃষ্টি করেছি।

জুলাই আহতদের আর্তনাদ আজও শেষ হয় নাই, আমরা নির্বাচন আর ক্ষমতার জন্য বিচারকে ভুলতে বসেছি। খুনি হাসিনা ও তার দোসরদের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ৩১তম দিন বৃহস্পতিবার ৩১ জুলাই, পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জুলাই আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় জাগপা আয়োজিত দোয়া মাহফিলের পূর্বে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, জুলাই সনদ আজকে সাক্ষর করে আগামীতে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে তার আইনগত নিশ্চয়তা প্রয়োজন। আজ স্বাক্ষর করে আগামীতে ক্ষমতায় যেয়ে অস্বীকার করলে চলবে না।

জুলাই সনদে ব্যক্তি নয় দলীয় স্বাক্ষর নিশ্চিত করতে হবে। আজ যে ব্যক্তি দলের পক্ষে স্বাক্ষর করছেন তিনি আগামীতে দল পরিবর্তন করলে অথবা মৃত্যুবরণ করলে, কোন দল জুলাই সনদকে অস্বীকার করতে পারবে না তার নিশ্চয়তা চাই।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, জাগপা যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান