হোম > রাজনীতি

বন্দর নিয়ে গোপন চুক্তি সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র

স্টাফ রিপোর্টার

লালদিয়া ও পানগাঁও বন্দরের পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর–সংক্রান্ত অস্বচ্ছ আলোচনা ও গোপন সমঝোতার যেকোনো প্রচেষ্টাকে জাতীয় সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক অশনিসংকেত হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার বিবৃতিতে তিনি বলেন—লালদিয়া, পানগাঁও কিংবা দেশের যেকোনো বন্দর— এগুলো কেবল অর্থনৈতিক স্থাপনা নয়; এগুলো কৌশলগত নিরাপত্তার স্তম্ভ। দরপত্রবিহীন, তড়িঘড়ি বা গোপন প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থকে ঘোর বিপদের দিকে ঠেলে দিতে পারে।

তিনি আরো বলেন— প্রথমত বন্দর পরিচালনা ও উন্নয়ন দেশীয় সক্ষমতা দিয়েই করা উচিত । বিশেষ প্রয়োজন হলে বিদেশি বিশেষজ্ঞ নেওয়া যেতে পারে, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও সামগ্রিক নিয়ন্ত্রণ কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া যাবে না।

মহাসচিব সতর্কতা উচ্চারণ করে বলেন— জাতির কৌশলগত সম্পদ নিয়ে গোপন সমঝোতা কোনোভাবেই সহ্য করা হবে না। লালদিয়া ও পানগাঁও বন্দর দেশের সম্পদ—দেশেরই অধীনেই থাকতে হবে।

কৃষি ও শিল্প মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান

নিজের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির

পশ্চিমা বিশ্বের গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে

গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা করা হচ্ছে: খেলাফত মজলিস

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

জাময়াতের মহিলা বিভাগের ইফতারে ক্ষমতাসীনদের আচরণের নিন্দা

হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল-আমিনের ওপর মব চেষ্টা