হোম > রাজনীতি

১১ এপ্রিল ঢাকাসহ চার শহরে ‘স্বাধীনতা কনসার্ট’

স্টাফ রিপোর্টার

ভিনদেশি সংস্কৃতি রুখে দিতে আগামী ১১ এপ্রিল ঢাকাসহ চার শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ করবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ‘সবার আগে বাংলাদশ ফাউন্ডেশন’ আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। আগামী ১১ এপ্রিল বিকাল ৩টা থেকে শুরু হয়ে আয়োজনটি চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টে দেশীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন বলে জানানো হয়।

ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি এ কনসার্টটি একযোগে খুলনা এবং বগুড়ায় শহরে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনে’র পক্ষ থেকে।

ঢাকায় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টে থাকবেন জেমস। এছাড়াও থাকবে ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক, নীলা, পড়শী, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামানসহ জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা।

চট্টগ্রামের কানসার্টটি হবে নগরীর এম এ আজীজ স্টেডিয়ামে। সেখানে থাকবে মাইলস, নাটাই, ইমরান, কোনাল, শুভ্র, মৌসুমী, সাবকনশিয়াস বে অব বেঙ্গল ও মিথুন বাবু।

অপরদিকে বগুড়ায় এখন পর্যন্ত দুইটি ভেন্যুতে কনসার্ট আয়োজনের কথা চলে চলছে। এর মধ্যে আলতাফুন্নেসা খেলার মাঠ এবং সরকারি আজিজুল হক কলেজের খেলার মাঠ রয়েছে। সেখানে থাকবে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ভাইকিংস, বাগধারা, কনকচাঁপা, অমিয়া, লুইপা। আর ছাড়া খুলনায় কনসার্টটি অনুষ্ঠিত হবে শেখ আবু নাছের স্টেডিয়ামে। সেখানে পরিবেশনায় থাকবে ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ, তাহসান, জয় শাহরিয়ার, লিজা এবং পলাশ।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি এবং নিজস্ব সংস্কৃতি ‘ধরে রাখার’ তাগিদে এ আয়োজন করছি। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই, বাংলাদেশের সংস্কৃতির ওপর যে একটি আগ্রাসন তা আমরা বারবার মোকাবেলা করছি।

এ্যানি বলেন, কোনোভাবেই যেন বাংলাদেশের সংস্কৃতিতে ভারতীয় এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেদিকে আমরা বিশেষভাবে নজর দেবো। এ আয়োজনে আমরা বাংলাদেশের সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য স্থানীয় লোকগান ও সংস্কৃতি এবং কৃষ্টিগুলো তুলে ধরবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী, আতিকুর রহমান রুমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও এহসান মাহমুদ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন