হোম > রাজনীতি

ব্যাংকক থেকে ফিরেই হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ব্যাংকক থেকে চোখের ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরে অস্বস্তি অনুভব করলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি মিডিয়া সেল সদস্য সাইরুল কবির খান জানান, বিএনপি মহাসচিব গতকাল মঙ্গলবার সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় এসে গুলশানে বিএনপি চেয়ারপার্সন অফিসে বৈঠকে ছিলেন রাত সাড়ে ১১টা পর্যন্ত। এরপর বাসায় গেলে অস্বস্তি অনুভব করেন তিনি।

তিনি জানান, তখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ইউনাইটেড হসপিটালে নিয়ে যান মির্জা ফখরুলকে। রাত ১টায় অধ্যাপক ড.এন.এ.এম. মোমেনুজ্জামানের অধীনে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।

সাইরুল কবির জানান, রাত ২টা ২০ মিনিটে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা এখন ভালো।

মির্জা ফখরুল গতকাল চোখের ফলোআপ চিকিৎসা শেষে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ব্যাংকক থেকে হযরত শাহ জালাল্ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। সঙ্গে তার সহধর্মিনী রাহাত আরা বেগমও ফিরেছেন। গত ১৩ আগস্ট বিএনপি মহাসচিব ব্যাংকক যান। ব্যাংকক রুটনিন আই হসপিটালে চিকিৎসা নেন। এর আগে গত ১৪ মে ব্যাংককের হসপিটালে বিএনপি মহাসচিবের চোখের অস্ত্রোপচার হয়।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান