হোম > রাজনীতি

ফ্যাসিবাদকে পুনর্বাসন করতেই নুরের ওপর সেনা-পুলিশ হামলা

লেবার পার্টির সংহতি সমাবেশ ডা. ইরান

স্টাফ রিপোর্টার

জাতিসংঘ কর্তৃক স্বীকৃত গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের শরিক ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবী জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ফ্যাসিবাদী অপশক্তিকে পুনর্বাসনের লক্ষ্যে পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের ওপর সেনা-পুলিশ হামলা করেছে, যা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দিয়ে শুরু করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের ভিতরে এবং বাহিরে আওয়ামী ফ্যাসিবাদের দোসরা ঘাপটি মেরে বসে আছে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সংহতি সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ বিভিন্নভাবে উঁকিঝুঁকি দিচ্ছে। একাত্তরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফ্যাসিবাদের পুনবার্সনের চেষ্টা করলে ছাত্র-জনতা সেটি প্রতিহত করবেই। মুক্তিযোদ্ধা পরিচয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য জুলাই যোদ্ধাদের পাশাপাশি পুরো জাতিকে গালাগালি করবেন। এটি কাম্য নয়। মেনে নেয়া যায় না।

ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির অন্যতম নেতা নুরুল হক নুরের উপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না উল্লেখ করে তিনি সিসিটিভি ফুটেজ এবং গণমাধ্যম কর্মীদের ধারণকৃত ভিডিও দেখে অনতিবিলম্বে হামলাকারী আওয়ামী দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলনের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদি, মো. হোলাল উদ্দিন চৌধুরী, জনঅধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট, মুসলিম সমাজের সভাপতি মো. মাসুদ হোসেন, গনফোরামের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, আমজনতার দলের যুগ্ম-মহাসচিব মুজাহিদ ইব্রাহিম, লেবার পার্টির দফতর সম্পাদক মো. মিরাজ খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় নেতা লিটন খান রাজু, মো. বাদশা তালুকদার, ঢাকা মহানগর যুগ্ম-আহবায়ক মো. মাসুদ আলম পাটওয়ারী, মুফতি আরিফ বিন শাহিদ, সদস্য এনামুল হক, ছাত্রমিশন সাধারন সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শো. হাফিজুর রহমান রিফাত ও নগর আহবায়ক রায়হান উদ্দিন সনি প্রমুখ।

দিল্লির পদতলে আত্মসমর্পণকারীদের এক বালতি পানিও দেয়নি ভারত: রিজভী

ভারতের ভোটার তালিকা থেকে লাখো মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

ইউআইটিএসের সার্ভার হ্যাক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছাত্রশক্তির

ভারতে ভোটার তালিকা থেকে লাখ লাখ মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

আরেকজন হাসিনা হতে দেব না: সরকারকে হুঁশিয়ারি মামুনুল হকের

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

গোপালগঞ্জের সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি: নেজামে ইসলাম পার্টি

‘ফেসবুক সরকার’ নয়, আওয়ামী সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ দেখতে চায় জনগণ

গোপালগঞ্জের ঘটনা রাজনীতির জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন মহাসচিব

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান