হোম > রাজনীতি

আর্সেনাল-লিভারপুলের ড্র, আল নাসরের হার

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগের ম্যাচে ড্র করেছে দুই জায়ান্ট লিভারপুল ও আর্সেনাল। দুদলের কেউই গোল করতে পারেনি। এই ম্যাচে ড্র করার মধ্যদিয়ে চলতি মৌসুমে টানা পাঁচ ম্যাচ জেতার পর প্রথম পয়েন্ট হারাল আর্সেনাল। এ নিয়ে মৌসুমে দ্বিতীয়বার লিভারপুলের বিপক্ষে পয়েন্ট হারাল গানাররা। লিগে দুদলের প্রথম দেখায় অ‍্যানফিল্ডে ১-০ হেরেছিল মিকেল আর্তেতার দল। এই ড্রয়ে ২১ ম‍্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৪৩ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ম‍্যানচেস্টার সিটি ও অ‍্যাস্টন ভিলা। ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল।

এদিকে, সৌদি প্রো লিগে উড়ন্ত শুরু করেও পথ হারিয়ে ফেলেছে আল নাসর। টানা ১০ ম্যাচ জয়ের পর হঠাৎ ছন্দপতন ক্রিশ্চিয়ানো রোনালদোদের। এবার তারা ২-১ গোলে হেরেই গেল আল-কাদিসিয়ার বিপক্ষে। ম্যাচের তিনটি গোলই হয়েছে বিরতির পর। ৫১ মিনিটে সফরকারীদের এগিয়ে নেন হুলিয়ান কিনিয়োনেস। ৬৬ মিনিটে ব্যবধান বাড়ান নাইতান নান্দেস। ৮১ মিনিটে পেনাল্টি থেকে জাল খুঁজে নেন ৪০ বছর বয়সি রোনালদো। ১৩ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৩১। তাদের টপকে শীর্ষে উঠে গেছে আল হিলাল (৩৫ পয়েন্ট)।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল