হোম > রাজনীতি

নতুন বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেবো না: মাসুদ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নিজেদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও দেশে ইকামাতে দ্বীনের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে ফিরে পাওয়া নতুন এই বাংলাদেশকে আমরা আর কোনো ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেবো না।

শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পশ্চিম জোনের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও জোনাল ইনচার্জ সৈয়দ সিরাজুল হকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কদমতলী উত্তর থানা আমীর আব্দুর রহীম জীবন, মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও যাত্রাবাড়ী থানা আমীর মাওলানা সাদেক বিল্লাহ, যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমীর নওসের ফারুক, যাত্রাবাড়ী পশ্চিম থানা আমীর মাওলানা আবুল হোসেন, যাত্রাবাড়ী উত্তর থানা সেক্রেটারি রাসেল মাহমুদ, শরিয়ত উল্লাহ, আ. হালিম মিয়াজি, আবু বকর ছিদ্দিক, আবুল হোসাইন, বোরহান গাজী, মতিউর রহমান খান চপলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ড. মাসুদ বলেন, বাংলাদেশ দীর্ঘ সময় স্বৈরশাসনের কবলে পড়ে মানবাধিকার, ভোটাধিকার সামাজিক সাম্য ও নিরাপত্তা ধসে পড়েছিল। স্বাধীন ভাবে রাজনীতি চর্চার সুযোগ ছিল না। ন্যায়বিচার ছিল সুদূর পরাহত। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সামনে অপার সম্ভাবনার দুয়ার খুলে গেছে। আমরা বিশ্বাস করি ছাত্র-জনতা এবং নবগঠিত সরকারের নেতৃত্বে বাংলাদেশে একটি স্থিতিশীল অবাধ রাজনীতি চর্চার সুযোগ ও নাগরিক অধিকার নিশ্চিত হবে। এই লক্ষ্যে দল মত নির্বিশেষে প্রকৃত দেশপ্রেমিক নাগরিকের পরিচয় দিয়ে সকলকে জাতীয় সম্পদ রক্ষা ও দেশে শৃঙ্খলা বজায় রাখতে এগিয়ে আসতে হবে। ৫ আগস্ট থেকে সার্বিক পরিস্থিতি মোকাবেলায় জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। যতদিন দেশ ও মানুষের প্রয়োজন পড়বে ততদিন জামায়াতে ইসলামীর প্রত্যেক জনশক্তি সকল প্রকার লোভ-লালসা ও পদ-পদবির ঊর্ধ্বে উঠে দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ চালিয়ে যাবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের সাথে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

এমএস

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান