হোম > রাজনীতি

যে আসন থেকে নির্বাচন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জন্মস্থান চাঁদপুর-৫ অথবা রাজধানী ঢাকা-১৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বড় দলের রাজনৈতিক প্রচারণার শক্তি বেশি। তাই এনসিপি আগে থেকে কাজ শুরু করেছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারা ‘শেষ খেলা দেখাবে’।

ছাত্র উপদেষ্টারা কোন দলে যাবেন এমন প্রশ্নের প্রেক্ষিতে বলেন, তফসিল ঘোষণার আগে যদি দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেন, তবে এনসিপি অবশ্যই তাদের আমন্ত্রণ জানাবে।

এর আগে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তৃতাকালে করেন তিনি বলেন, সংবিধান পরিবর্তনের আগপর্যন্ত বর্তমান সংবিধানই আমাদের অনুসরণ করতে হবে। সংবিধানের কিছু ঝামেলা রয়েছে বলেই মাজারে আক্রমণগুলো ঘটছে। তিনি কারো ওপর আক্রমণ না করে সবার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং আধুনিক রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক চর্চা ছাড়া অন্য কোনো পন্থা অনুসরণ করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা