হোম > রাজনীতি

জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন আশিকুজ্জামান মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. তানিম ওয়াহিদ। এ ছাড়া দক্ষিণের কমিটিতে সভাপতি হিসেবে নাঈম আবেদীন ও সাধারণ সম্পাদক হিসেবে ইমরান ভূঁইয়া তাসকিন দায়িত্ব পেয়েছেন।

সোমবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলো ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য অনুমোদিত এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর কমিটি

উত্তরের সভাপতি আশিকুজ্জামান মোল্লা জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে নেতৃত্ব দেন। পরে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা মহানগর সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশের পর তিনি ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অন্যদিকে, সাধারণ সম্পাদক মো. তানিম ওয়াহিদ জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনানী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ঢাকা মহানগর দক্ষিণ কমিটি

দক্ষিণ কমিটির সভাপতি নাঈম আবেদীন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইং এবং পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের সর্বোচ্চ নীতিনির্ধারণী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গড়ে ওঠা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা সিনিয়র সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ ঘটলে তিনি সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পান।

এদিকে, নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইমরান তাসকিন ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আন্দোলন নেতৃত্ব দেন।

দুর্গাপূজা ঘিরে রাষ্ট্রপতি-মন্ত্রীদের বক্তব্য ইসলামি আকিদার সঙ্গে সাংঘর্ষিক: জালালুদ্দীন

আসামে মুসলিম ও মসজিদ উচ্ছেদে নেজামে ইসলাম পার্টির উদ্বেগ

ভিন্নধর্মীদের অধিকার বেশি দেয় ইসলাম: মাওলানা আশরাফুল হক

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা ইউনিটের নতুন কমিটি, নেতৃত্বে যারা

নয় মাসে সহিংসতায় নিহত ২৬০, এ পরিস্থিতি আমাদের শঙ্কিত করছে: ইসলামী আন্দোলন

সরকার জনগণের প্রত্যাশা নিয়ে তামাশা করছে: মাওলানা আব্দুল হালিম

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা