হোম > রাজনীতি

গণতন্ত্র ফেরত না এলে পরিণতি অতীতের মতো হবে: দুদু

স্টাফ রিপোর্টার

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র ভোটাধিকার না আসলে অতীতের তাদের মতো হতে পারে। এই কথা বলতে আমাদের খারাপ লাগে কারণ বিএনপি ছাত্রজনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে। এ কথাটা আপনাদের মাথায় রাখতে হবে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেন। তারা যেন তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করুন। তাহলে দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান শেষ হয়ে যাবে। আর এটা যদি মানতে না পারেন তাহলে বস্তা বস্তি বেঁধে রাখা ভালো।

দুদু বলেন, আমাদের দেশনেত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মাতা। গতকাল দেশে এসেছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার সারাটা জীবন আন্দোলন করেছেন। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই তিনি সব বিপদ বরণ করে নিয়েছেন। ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেন তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছিল। দেশ স্বাধীন হওয়ার পরে তিনি মুক্তি পেয়েছেন।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ৯০ এর ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। কারণ ৯০ এর গণঅভ্যুত্থানের সিপাহসালার যারা ছিলেন তারা সবাই বেগম জিয়াকে নেত্রী হিসাবে মানতেন। শেখ হাসিনাকে না। সে সময় শেখ হাসিনা আপোস করতে চেয়েছিল।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপত্বিতে নাগরিক সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড.আরিফা সুলতানা রুমা সহ সংগঠনটি বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

জামায়াতের জেলা আমির সম্মেলন শুক্রবার

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

গণভোট বাস্তবায়নে দেশব্যাপী গণ‌আন্দোলন গড়ে তোলা হবে

বার কাউন্সিল নির্বাচন স্থগিতে সংসদে এনসিপির এমপিদের ক্ষোভ

ফের গণমিছিলের ডাক ১১দলীয় ঐক্যের

নতুন কর্মসূচি নিয়ে ১১দলীয় ঐক্যের বৈঠক

চীনের পথে বিএনপির প্রতিনিধিদল

প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা পদক প্রদান করবেন

জুলাই সনদ অবিকৃতভাবে বাস্তবায়ন করতে হবে — গোলাম পরওয়ার

শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা