হোম > রাজনীতি

হাসিনার পক্ষে ভারতের যুদ্ধ ঘোষণা, দিল্লির বিরুদ্ধে লড়তে হবে: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৫ আগস্টের পরাজয়ের ব্যথা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে নেমেছে। সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন ও মিথ্যা প্রপাগান্ডায় ব্যর্থ হয়ে এবার শেখ হাসিনার পক্ষে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ভারত।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় এবং কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন, লন্ডনে লবিং ফার্ম নিয়োগ, ব্রিটেনে আইনজীবী নিয়োগ এবং জাতিসংঘে আবেদন—এসবই প্রমাণ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারত সক্রিয় ভূমিকা পালন করছে।

রাশেদ প্রধান বলেন, “ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নির্দেশনায় আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দুস্তানি আধিপত্যবাদী আগ্রাসন মোকাবিলায় আমাদের প্রস্তুত হতে হবে।”

তিনি আরো সতর্ক করে বলেন, ‘আওয়ামী পুনর্বাসনে দিল্লির ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান