হোম > রাজনীতি

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয় এই কর্মসূচি থেকে।

শনিবার রাজধানীর কাকরাইল মোড় থেকে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে এই স্বাগত মিছিলটি বের হয়। মিছিলটি পল্টন ও কাকরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণ ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যেই এই বাজেট পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল, শফিউদ্দিন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ, নাসিমা আক্তার শিমু, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শ্রদ্ধা

লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলায় জাস্টিস ফর জুলাই ইউকের নিন্দা

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

দিল্লির পদতলে আত্মসমর্পণকারীদের এক বালতি পানিও দেয়নি ভারত: রিজভী

ভারতের ভোটার তালিকা থেকে লাখো মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

ইউআইটিএসের সার্ভার হ্যাক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছাত্রশক্তির

বাংলাদেশে পুশ-ইন বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি ছাত্রশিবিরের