হোম > রাজনীতি

মোদিবিরোধী আন্দোলনের মামলায় আখতারকে অব্যাহতি

আতিকুর রহমান নগরী

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও এনসিপির যূগ্ম সদস্য সচিব আকরাম হোসেনকে মোদিবিরোধী আন্দোলনের মামলা থেকে অব্যাহতি দেন আদালত।

বৃহস্পতিবার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ১৫(৩) ধারার মামলায় শুনানিতে সন্তুষ্ট হয়ে আদালত অব্যাহতি প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়—২০২১ সালের ১৩ এপ্রিল ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন অসুস্থ শরীর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গরীব—দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহবাগ থানায় ২৫(০৩)২১ মামলায় গ্রেফতার থাকা অবস্থায়; ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে ঢাকার জাতীয় প্রেসক্লাবে শান্তিপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে দায়ের করা মামলায় বিগত ২০২১ সালের ১৭ এপ্রিল শাহবাগ থানা মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন।

পাঁচ বছরের আইনি লড়াইয়ের পর ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং আকরাম হোসেনকে অব্যাহতি দেন আদালত।

এ সময় আসামি পক্ষে অব্যাহতির দরখাস্ত শুনানী করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম ও মো. আবদুল্লাহ আল ফারুক প্রমুখ।

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান