হোম > রাজনীতি

ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে দেশ সন্ত্রাসীদের দখলে চলে গেছে

গাজীপুরে গাজী আতাউর

স্টাফ রিপোর্টার

গাজীপুরে সাংবাদিক খুন প্রমান করে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ সন্ত্রাসীদের কবলে চলে গেছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, গাজীপুরে সারা দেশের সন্ত্রাসীরা আশ্রয় নিয়ে অপরাধ করে। তার দায়ভার গাজীপুরের জনতাকে বহন করতে হয়। এটা আর হতে দেয়া যায় না।

মাওলানা গাজী আতাউর রহমান শ্রুক্রবার গাজীপুরে নির্মম হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক আছাদুজ্জামান তুহিনের জানাজা নামাজের পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তুহিন ভাইকে যে নির্মমতায় হত্যা করা হয়েছে তাতে আমরা স্তম্ভিত। জুলাই অভ্যুত্থানের পরের বাংলাদেশেও এই রকম নৃশংসতা দেখতে হবে তা কল্পনাও করা যায় না। সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সামগ্রিকভাবে আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার জন্য জাতির কাছে ক্ষমা চাইছি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গাজীপুরের পুলিশ প্রশাসনের ব্যর্থতা আজ প্রমানিত। আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধী ও তাদের পেছনে থাকা রাজনৈতিক শক্তিকে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে গাজীপুরের পুরো প্রশাসনকে প্রত্যাহার করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, চাঁদাবাজদের দৌরাত্ম্য এই মাত্রায় পৌছানোর পেছনে দেশের রাজনৈতিক সংস্কৃতির দায় রয়েছে। জুলাইয়ের পরে এই সংস্কৃতি শুদ্ধ হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাস আরো বেড়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে না পারলে জুলাইয়ের রক্ত বৃথা যাবে। তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে নিজ দলের ভেতরে শুদ্ধি অভিযান চালাতে হবে।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান