হোম > রাজনীতি

নির্বিঘ্নে ঈদযাত্রা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসকের সময় ঈদ যাত্রায় জনগণের জীবন অসহনীয় হয়ে পড়েছিলো। বিশেষ করে বিভিন্ন এলাকায় পরিবহন চাঁদাবাজিসহ সমন্বয়হীন ট্রাফিক ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়তো যাত্রীরা।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতারক চক্র এবং চুরি-ছিনতাই, মলম পার্টির প্রবনতা বেড়ে যায়। তাই জানলমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বুধবার বিকালে মহাখালী বাস টার্মিনালে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন‍্য আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে করনীয় নির্দেশনা সভায় তিনি এসব কথা বলেন।

এতে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত কমিশনার সরোয়ার হোসেন, ডিআইজি সুফিয়ান, মালিক সমিতির সাইফুল ইসলাম, আব্দুল বাতেন, শ্রমিক ফেডারেশনের আব্দুর রহিম বক্স প্রমুখ নেতৃবৃন্দ ।

সভায় এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য মহাখালী, গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া, সদরঘাট, কমলাপুর স্টেশনসহ ঢাকা নগরীর গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ও ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় আনার আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের কথা সকলকে অবহিত করা হয়। ঈদের আগেই জরুরি ভিত্তিতে ঢাকা নগরীতে সকল বাস টার্মিনাল এই মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

সভায় অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকেট কালোবাজারি, যাত্রীর মালামাল চুরি, ছিনতাই , সড়ক দুর্ঘটনা এবং চাঁদাবাজ, ডাকাতি, নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়োজিত মালিক, শ্রমিক, পুলিশের প্রতিনিধিদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির