হোম > রাজনীতি

‘হাসিনার মন্ত্রীদের স্থলাভিষিক্ত উপদেষ্টারা’ কেন বললেন রাশেদ

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ফ্যাসিস্ট হাসিনা ও তার মন্ত্রিপরিষদের পরিবর্তন হয়ে ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের মাধ্যমে শুধুমাত্র স্থলাভিষিক্ত হয়েছে বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আজ ৮ আগস্ট, বিপ্লব বেহাত দিবস! শিরোনামে পোস্টে রাশেদ লেখেন —গণঅভ্যুত্থানের পর মানুষের যে স্বপ্ন ছিল, সেটার বাস্তবায়ন হয়নি। অন্তত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হলে দেশের মানুষ আজীবন সরকারকে মনে রাখতো। কিন্তু তারা এই দিকে কোনো মনোযোগ দেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও তারা সফল হতে পারেনি। বিপ্লবের পর সরকারের যে আচরণ হওয়া দরকার ছিল, তার বিপরীত চরিত্র লক্ষ করা গেছে। হাসিনা ও তার মন্ত্রিপরিষদের পরিবর্তন হয়ে ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের মাধ্যমে শুধুমাত্র স্থলাভিষিক্ত হয়েছে।

তিনি লেখেন, ‘নিয়োগ, পদায়নে কোনো স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টি করা যায়নি। সচিবালয়, স্থানীয় প্রশাসন ও সরকারের সর্বত্র আওয়ামী সেটআপ রয়ে গেছে। সর্বত্র ঘুস ও দুর্নীতিও চলছে। দৃশ্যমান কোনো সংস্কারও পরিলক্ষিত হচ্ছে না।’

রাশেদ আরো লেখেন, ‘জাতীয় বিপ্লবী সরকার গঠিত না হওয়ায় পুরো বিপ্লবটা হাতছাড়া বা বেহাত হয়ে পড়েছে। খুব বেশি পরিবর্তনের স্বপ্নও আর জনগণ দেখছে না। মনে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি করেছে। ১ বছরের হানিমুন পিরিয়ড শেষে তারা এখন ২য় ধাপে প্রবেশ করেছে। কিন্তু ১ বছরের কাজের হিসাব বা জবাবদিহিতা কি তারা জনগণের কাছে প্রকাশ করবে? তারা না বলেছিল প্রতি মাসে হিসাব দিবে?’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান