হোম > রাজনীতি

বিশ্বকাপজয়ী পেসার শাহীন আলমের পাশে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

২০২০ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের পেসার শাহীন আলমের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে শাহীন আলমকে আর্থিক সহায়তা পৌঁছে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক।

আগামীতেও শাহিনের পাশে থাকা বলে জানিয়েছেন আমিনুল হক।

শনিবার রাজধানীর মিরপুরে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে শাহীন আলমের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের ইনজুরি, পারিবারিক অসচ্ছলতা ও আর্থিক সংকটে আছেন এই ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে শাহীন আলম ছিলেন অন্যতম পেস বোলিং ভরসা। তবে ইনজুরির কারণে নিয়মিত ক্রিকেটের বাইরে চলে যেতে হয় তাকে। কুড়িগ্রামের এই ক্রিকেটার বর্তমানে বাবা-মায়ের অসুস্থতা ও আর্থিক সংকটে ভুগছেন। চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগে কোনো দল না পাওয়ায় তার উপার্জনের পথও বন্ধ হয়ে পড়ে।

অনুদান হস্তান্তরের সময় আমিনুল হক বলেন, বিশ্বকাপজয়ী একজন ক্রিকেটার দেশের সম্পদ। তার মতে, শাহীন আলমের মতো প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। তারেক রহমানের এই উদ্যোগ শাহীন আলমকে আবার মাঠে ফেরার অনুপ্রেরণা দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আমিনুল হক। তিনি বলেন, খেলোয়াড়দের কল্যাণে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। শাহীন আলমের মতো খেলোয়াড়দের বিষয়ে বোর্ডের বাড়তি নজর দেওয়া উচিত।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত শাহীন আলম তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দ্রুত সুস্থ হয়ে আবারও ক্রিকেটে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল