হোম > রাজনীতি

জিপিএ-৫ পাওয়ায় মৃত মাহবুবের মেয়েকে তারেক রহমানের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর বিএনপির ৫৯ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে ইকরা এনজেল রাইসা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ রয়েছে, মিথ্যা মামলায় কারা হেফাজতে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারিতে পুলিশ কর্তৃক হত্যার শিকার হন মাহবুব।

বৃহস্পতিবার পুরান ঢাকার লালবাগে রাইসার বাসায় যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।

জানা গেছে, বৃহস্পতিবার পরীক্ষায় ভালো ফলাফলের সংবাদ পেয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান রাইসাকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছানোর ব্যবস্থা নেন। তারেক রহমানের পক্ষ থেকে ফুল, মিষ্টি, গল্পের বই ও ড্রেস উপহার দেওয়া হয় রাইসাকে।

প্রস্তাবিত জাতীয় বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদ ফিরে আসবে: মামুনুল হক

হারুন-আল-রশিদের মৃত্যুতে বিএনপি একজন অভিভাবক হারিয়েছে: রিজভী

চাঁদাবাজি বন্ধ করলে মানুষের ৩ ভাগের একভাগ শান্তি ফিরে আসবে

মামুনুল হককে নিয়ে স্পিকারের মন্তব্যের প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ সমাবেশ

কবি আল মুজাহিদীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

ইসলামী ব্যাংক নিয়ে সরকারকে সতর্ক করলেন শফিকুল ইসলাম মাসুদ

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

জুলাই ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের ইন্তেকাল