হোম > রাজনীতি

এনসিপি নেতাদের বরণ করতে প্রস্তুত কক্সবাজার

জেলা প্রতিনিধি, মেহেরপুর

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার কক্সবাজার থেকে শুরু হচ্ছে পাঁচ জেলার পদযাত্রা। তারই অংশ হিসেবে আজ (শুক্রবার) রাতেই কক্সবাজার এসে পৌঁছাবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সকল জুলাই যোদ্ধাদের বরণ করতে সমুদ্র শহর কক্সবাজারে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন।

সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সুজা উদ্দিন জানান, শনিবার (১৯ জুলাই) কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি শুরু করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা শুক্রবার (১৮ জুলাই) রাতেই কক্সবাজার এসে পৌঁছাবেন।

শনিবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আসবেন। ওখানে জনসভা অনুষ্ঠিত হবে। যার জন্য সবধরণের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন শেষে সকল দলের মানুষ বাস টার্মিনালে জমায়েত হওয়ার ইচ্ছে পোষণ করেছে। কক্সবাজারে জুলাই আন্দোলন যেভাবে শহরের বাহির থেকে শুরু করে ক্রমান্বয়ে শহরে প্রবেশ করেছে, সেভাবে প্রবেশ করবে পদযাত্রাটি। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছি।

এস এম সুজা উদ্দিন বলেন, কক্সবাজার রাজনৈতিকভাবে উর্বর ভূমি। এটা আন্তর্জাতিক শহর। আশা করি এখানে গোপালগঞ্জের মতো কোনো ঘটনা হবে না। এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় হয়েছে। আশা করি, সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন, সকল উপজেলায় প্রস্তুতি নেয়া হয়েছে। পদযাত্রা জুলাই গণ-অভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে জনসভায় রূপ নিবে।

তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা ফেরার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সাথে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি