হোম > রাজনীতি

ইরানে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

স্টাফ রিপোর্টার

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

শনিবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা বলেন, ইরানের সার্বভৌম ভূখণ্ডে এ সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় স্বাধীনতার নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এটি একটি স্বাধীন রাষ্ট্রের ওপর নগ্ন আক্রমণ এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।

তারা বলেন, বিশ্বরাজনীতিতে সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্যবাদী মনোভাব আবারও উন্মোচিত হয়েছে। শক্তির জোরে অন্য রাষ্ট্রের ওপর আগ্রাসন চালানো আধুনিক সভ্যতার জন্য লজ্জাজনক এবং বিশ্বশান্তির জন্য অত্যন্ত বিপজ্জনক।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলেন, আমেরিকা দীর্ঘদিন ধরে ইসরাইলের আগ্রাসী নীতিকে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যে একতরফা শক্তির ভারসাম্য তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের এই পক্ষপাতদুষ্ট নীতি অঞ্চলটিকে ক্রমাগত যুদ্ধ, অস্থিরতা ও মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইরানে আজকের হামলা সেই ধারাবাহিক সাম্রাজ্যবাদী নীতিরই বহিঃপ্রকাশ।

তারা আগ্রাসন বন্ধ, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা এবং ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারকে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহকে সচেতন, ঐক্যবদ্ধ ও ঈমানি দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

কল্যাণমুখী সমাজ গঠনে সামর্থবানদের সক্রিয় ভূমিকা রাখতে হবে

পোষাকখাতে বকেয়া বেতন ও বোনাস নিয়ে উদ্বেগ কাটাতে হবে

আইয়ামে জাহিলিয়াতের মতো নারী ও শিশুর প্রতি পাশবিক নির্যাতন করা হচ্ছে

আওয়ামী লীগ-বিএনপির রসায়ন

সরকারি ও বিরোধী দল পরস্পর শত্রু নয়, সহায়ক: অধ্যাপক মুজিব

আল্লাহকে জবাবদিহির চিন্তা করলে কেউ ভোট কারচুপি করতে পারে না: হামিদুর রহমান আযাদ

৫২ , ৭১ , ৯০ ও ২৪ কে ধারণ করেই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল

নারী ও সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করবে সরকার: ডা. জুবাইদা

ইসলামী হুকুমত ছাড়া প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়

কোনো ফ্যাক্টরি থেকে চাঁদা নিতে দেয়া হবে না: তমিজ উদ্দিন