হোম > রাজনীতি

সরকারকে আমলাদের খপ্পর থেকে বেরিয়ে আসার আহ্বান সাইফুল হকের

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার আমলাদের প্রভাবে একের পর এক জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেছেন, আমলাদের প্রভাবে একের পর এক জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয়া হচ্ছে। আমলারা সরকারকে জিম্মি করে ফেলছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। যে আমলাদের সাথে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কোন সম্পর্ক ছিল না তাদের পরামর্শে সরকারকে ভুল করলে চলবে না। আমলাদের খপ্পর থেকে বেরিয়ে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, রাষ্ট্র ও সমাজে বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের কোনো মনোযোগ দেখা যাচ্ছে না। রাজনৈতিক সংস্কারে সরকারের যত আগ্রহ সমাজের সীমাহীন বৈষম্য দূরীকরণে সরকারের তেমন আগ্রহও নেই। অথচ অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দূর করতে না পারলে রাজনৈতিক সংস্কার তেমন কোন কাজে দেবে না, রাজনৈতিক সংস্কার টেকসইও হবে না।

তিনি বলেন, বাজার পরিস্থিতি এখনও অনেকটা বেসামাল। সরকার কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। তিনি বলেন, সাড়ে পাঁচমাস পর বাজার নিয়ন্ত্রণে এখন জনগণ সরকারের আর কোন অজুহাত শুনতে চায় না। তিনি বলেন, মানুষকে স্বস্তি আর নিরাপত্তা দিতে না পারলে ভালো রাজনৈতিক সংস্কারও মানুষ গ্রহণ করতে পারবে না।

তিনি বলেন, আমলাতান্ত্রিকভাবে পণ্যের ওপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বাজারের আগুনে পুড়তে থাকা মানুষের ওপর বিপদ চাপিয়ে দেয়ার শামিল। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা তখন এই পদক্ষেপ কষ্টে থাকা মানুষের দুর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। এসব পদক্ষেপ একদিকে গরীব ও স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা আরও ঝুঁকিতে ফেলে দেবে, আর অন্যদিকে শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি পেলে পণ্যের উৎপাদন খরচ বাড়বে, বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন।

তিনি বলেন, সরকারের অদক্ষতা ও দের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারে না। তিনি আইএমএফের পরামর্শে নেয়া নিত্য ব্যবহৃত পণ্যের ওপর ভ্যাট ও কর বৃদ্ধির আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান। সরকারের সাম্প্রতিক এসব পদক্ষেপ বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি। তিনি আমলাতান্ত্রিক ভাবে নেয়া এসব সিদ্ধান্তসমূহ প্রত্যাহার করার আহ্বান জানান।

তিনি আদিবাসী ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী ও পুলিশি হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন এই হামলা আক্রমণকারী গণঅভ্যুত্থান, দেশবিরোধী শক্তি। এদের তৎপরতা হিংসা ও বিভাজনের রাজনীতিকে আরও উসকিয়ে দেবে। তিনি অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।

দলটির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সজীব সরকার রতন, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম ও ঢাকা মহানগর কমিটির সদস্য জামাল সিকদার।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি