হোম > রাজনীতি

জাগপা ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ছাত্রলীগের ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল রোববার।

১৯৪৮ সালে মানবতার জন্য শান্তির জ্বলন্ত প্রদীপ ও ছাত্র জনতার সোনালী স্বপ্ন পুরণের লক্ষ্যে জাগপা ছাত্রলীগ নামে ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করা হয়।

পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাগপা ছাত্রলীগ। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৬, ৬৯, ৭১-এর স্বাধীনতা সংগ্রাম, ৭৩-৭৪-এর দুর্নীতিবিরোধী সংগ্রাম, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, চব্বিশের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র রাজনীতি জাগপা ছাত্রলীগের এক গৌরবোজ্জ্বল ইতিহাস।

জাগপা ছাত্রলীগ ইতিহাসের এক অভিন্ন ছাত্র সংগঠন। একমাত্র জাগপা ছাত্রলীগ ১৯৭৪ সালে মুজিববাদী বাকশাল, স্বজনপ্রীতির রাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলেছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে তখনকার আন্দোলন চব্বিশের গণবিপ্লবকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। আজও জাগপা ছাত্রলীগ বাংলাদেশের সব সংকটময় সময়ের সম্মুখসারির ছাত্র সংগঠন।

জাগপা ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, জাগপা ছাত্রলীগের গৌরবোজ্জ্বল রাজনীতি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চুয়াত্তরের দুর্নীতি-দুঃশাসন ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তৎকালীন অবিভক্ত বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মরহুম শফিউল আলম প্রধান স্বাধীন দেশে প্রথম দুর্নীতিবিরোধী আন্দোলনের সূচনা করেন। তৎকালীন মুজিববাদী শাসকগোষ্ঠীর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে ক্ষমতার দম্ভকে চুরমার করে দেন।

তিনি ছাত্র জনতার উদ্দেশে বলেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আমাদের আজাদি সংগ্রাম চলবেই।

জাগপা ছাত্রলীগের সভাপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র-জনতার উদ্দেশে বলেন, আমরা আমৃত্যু আজাদি। দেশের জন্য জাগপা ছাত্রলীগের শহীদি রাজনীতি অনিবার্য। আমরা জীবন দেব, শহীদ হব—দেশের এক ইঞ্চি মাটিও কোনো আগ্রাসনের জন্য হতে দেব না।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন তুলি