হোম > রাজনীতি

পানিবন্দিদের উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হতে হবে: হেফাজতে ইসলাম

স্টাফ রিপোর্টার

টানা ভারী বৃষ্টির কারণে প্লাবিত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যার্ত মানুষের কাছে ত্রাণসহায়তা নিয়ে দ্রুত এগিয়ে আসতে হেফাজত নেতাকর্মী ও আলেম-ওলামাসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, অতিবৃষ্টি ও বন্যায় প্লাবিত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে করুণ মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড়ধসে প্রাণহানি ঘটেছে। নিঃস্ব হয়েছে অগণিত মানুষ। পর্যাপ্ত ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে হেফাজত নেতাকর্মী, আলেমসমাজ ও দেশবাসীর কাছে আমরা জোর আহ্বান জানাচ্ছি। এছাড়া ত্রাণসহায়তাসহ পানিবন্দি মানুষ উদ্ধারে জরুরি লজিস্টিক সাপোর্ট প্রদানে সরকারকে আরও সক্রিয় হতে হবে।

হেফাজত নেতারা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের মানবিকতার পরিচয় দিতে হবে। আমরা একে অপরের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহর রহমতও আসবে। আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে বাঁচতে আমাদের বেশি বেশি এস্তেগফার পড়তে হবে। তওবা করতে হবে। তাহলে প্রাকৃতিক দুর্যোগ কমে আসবে, ইনশাআল্লাহ।

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

দেশ পুনর্গঠনে সব দলের সুনির্দিষ্ট প্রস্তাব চান প্রধানমন্ত্রী: নজরুল ইসলাম

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা জাতীয় কমিটির

সাংবাদিক পিটিয়ে দমন করার দম্ভ ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ: এনসিপি

ইউনানী মেডিকেল কলেজের সমস্যা সমাধানে সংসদে কথা বলব

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক