এ সময় বাংলাদেশে আইনের শাসন ও ন্যায়বিচার সম্পর্কে খোলামেলা আলোচনা করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে টার্কি ভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে ছিলেন ড. রফিক কোরকুসুজ, কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট, রাসিম আয়তিন। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ। আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু বকর মোল্লা ও ব্যারিস্টার নাজিব মোমেন।