হোম > রাজনীতি

সাংবাদিকদের ওপর হামলার জেরে ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত

প্রতিনিধি, জবি

কবি নজরুল সরকারি কলেজে ছাত্রদলের দুই পক্ষের মারামারির সময় আহত দুই সাংবাদিককে সরিয়ে নিচ্ছেন সহকর্মীরা।

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেরাব হোসেন নাহিদের সাংগঠনিক পদ এবং জীবন আহমেদের প্রাথমিক সদস্য পদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

উল্লেখ্য, গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হন।

ঘটনাস্থলে উপস্থিত ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক গোলযোগের ছবি ধারণ করতে গেলে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, ছাত্রদলের কিছু নেতাকর্মী তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রড দিয়ে মারধর করে।

নারী উদ্যোক্তা সাথী আক্তারকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের মহিলা বিভাগের

জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না

পিরোজপুরে ঘটনা তদন্তে জামায়াতের কমিটি, প্রতিবেদন দিতে হবে তিন দিনে

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

সরকার দেশকে বিশ্বদরবারে হাস্যকর করে তুলেছে: শফিকুল ইসলাম মাসুদ

আইজিপিকে অপসারণ করতে হবে: খেলাফত আন্দোলন

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

সিপিবির কার্যালয়ে হামলা ও মুক্তিযোদ্ধার দাফনে বাধায় জেএসডির নিন্দা

‘সেদিন যে ছেলেটি লাশের ওপর নৃত্য করেছিল, সে-ই বাপ্পাদিত্য বসু’

শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে