হোম > রাজনীতি

খেলাফত আন্দোলনের নতুন আমির মিয়াজী, মহাসচিব হাক্কানী

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা ইউসুফ সাদেক হক্কানী।

শনিবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসের শূরার বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

দলের কেন্দ্রীয় উপদেষ্টা ও হাফেজ্জী হুজুরের খলিফা মাওলানা ইসমাঈল বরিশালীর সভাপতিত্বে অনুষ্ঠিত শূরা অধিবেশনে উপস্থিত ছিলেন হাফেজ্জী হুজুরের খলিফা মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা হাজী ফারুক আহমদ, শায়খুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা আব্দুর রহমান চেয়ারম্যান সাহেব, মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস নাদবী, আতিকুর রহমান নান্নু মুন্সি, হাজী জালালউদ্দিন বকুল, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতি সুলতান মহিউদ্দিন, অ্যাডভোকেট লিটন চৌধুরী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা মাহমুদুল্লাহ হাফেজ্জী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আনোয়ার উল্লাহ ভূইয়া, মাওলানা গাজী ইউসুফ, মৌলভী আব্দুর রাকিব, অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল, মাওলানা হাফিজুর রহমান সরদার, মাওলানা আব্দুল আজিজ খমিনী, বীর মুক্তিযোদ্ধা কারী মাসুদুল হক, মাওলানা শফিউল্লাহ, মাওলানা আব্দুল কুদ্দুস নড়াইল, ডাক্তার নেমত আলী ফকির, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা মহিউল ইসলাম চৌধুরী, মুফতি শিহাব উদ্দিন কাসেমী, রশিদুল হক বিএসসি, মাওলানা আবু বকর লালমনিরহাট, মুফতি হাফিজুর রহমান রংপুর, যুব আন্দোলনের সভাপতি মাওলানা কারী সিদ্দিকুর রহমান, নবনির্বাচিত আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী হাফেজ্জী হুজুর রহ. এর দৌহিত্র ও মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ. পুত্র।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী বাংলাদেশ খেলাফত আন্দোলন এর প্রতিষ্ঠাকাল থেকেই হাফেজ্জী হুজুরের সফরসঙ্গী ও তরজুমান, স্নেহধন্য ছিলেন। তিনি বর্তমান খেলাফত আন্দোলনের নায়েবে আমীরের দায়িত্ব পালন করছিলেন।

আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের আমীরের পদ শূন্য হয়।

আগামী ১০ মে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা কামরাঙ্গীরচর মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

এমএস

বেকার যুবকদের জন্য ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য: জামায়াত আমির

ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান