হোম > রাজনীতি

উন্নয়নে বৈষম্য করলে বাঘের গর্জন হবে: ডা. শফিকুর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো কোনো স্থানে আমরা দেখছি সরকারি এমপি যা বরাদ্দ পাচ্ছেন, বিরোধীদলের এমপিরা তা পাচ্ছেন না। এটা হতে পারে না। আমরা আগেও এমন বৈষম্য হতে দেখিছি কিন্তু এখন তা মেনে নেওয়া হবে না।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা সার্কিট হাউজে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নেত্রকোনার কথা করে তিনি বলেন, এখানে যা উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এখানে সাদামাটির পাহাড় রয়েছে, সিলিকন বালি আছে কিন্তু কোনোও কলকারখানা নেই।

মাদকের বিস্তার নিয়ে তিনি বলেন, ‘সংসদে একজন সংসদ সদস্য বলেছেন, মাদক কোন এলাকা দিয়ে আসে। তিনি তা বন্ধ করছেন না। তিনি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন। তিনি ইচ্ছে করলেই তার এলাকা দিয়ে মাদক আসা বন্ধ করতে পারেন।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকার মাদক নিয়ন্ত্রণে একটা বিল আনছে। আমরা চাই, নিয়ন্ত্রণ নয় মাদক পুরোপুরি নির্মূল করতে। আর শুধু যুব সমাজ মাদকে আসক্ত হচ্ছে না, বৃদ্ধরাও আসক্ত হচ্ছে।’

সাম্প্রতিক সময়ের পুশইন নিয়ে শফিকুর রহমান বলেন, ‘ভারত দেশের বিভিন্ন সীমান্তে দিয়ে পুশইনের চেষ্টা করছে। আমরা তা প্রতিহত করছি। বিজিবির পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে বুকের স্বদিচ্ছা নিয়ে দাঁড়িয়ে পরবো। দেশের এক ইঞ্চি জায়াগাও ছাড়বো না, ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি যে সরকারই ক্ষমতায় আসে সে সরকারই বলে, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। কিন্তু কোথায় পরিস্থিতি ভালো; তা আমরা জানি না।’

জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির ডা. আবুল হোসেন তালুকদার প্রমুখ।

জামায়াতের বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা: ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

ভ্যাট কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

জামায়াত নেত্রী আনজুমান আরার দাফন সম্পন্ন

গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই ছিল জুলাই গণঅভ্যুত্থান: ডা. ইরান

ক্ষমতায় বসে জুলাই চেতনা অস্বীকার করছে বিএনপি: এটিএম মা'ছুম

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

শ্রমিকের নেতৃত্ব দিতে হলে আগে সেবক হতে হবে: আব্দুল হালিম

হাতিরঝিলে প্রভাতী সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে সেলিম উদ্দিন