হোম > রাজনীতি

বাবুনগরে হেফাজতে ইসলামের বিশেষ বৈঠক

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরে হেফাজতে ইসলামের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার গভীর রাত পর্যন্ত চলে বৈঠকটি। বৈঠকে সভাপতিত্ব করেন আমিরে হেফাজত শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

আগামী ৩ মে অনুষ্ঠিতব্য হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। এ উপলক্ষে ২০ এপ্রিল ঢাকায় হেফাজতের মজলিসে আমেলা তথা- কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সারা দেশ থেকে কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল সকল সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় পরিকল্পনাগুলোকে আরো সুসংগঠিত ও কার্যকর করার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজত মহাসচিব শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমির মুফতি জসিম উদ্দীন, সালাহ উদ্দীন নানুপুরী, মাহফুজুল হক, মুহিউদ্দিন রাব্বানী, মাহমুদুল হাসান ফতেহপুরী, আহমাদ আলী কাসেমী, আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মামুনুল হক, আশরাফ আলী নিজামপুরী, ফজলুল করীম কাসেমী, আজিজুল হক ইসলামাবাদী, হাবিবুল্লাহ মিয়াজী, মুফতি হারুন ইজহার, নাসির উদ্দীন মনির, মীর ইদরিস, আতাউল্লাহ আমিন, মুফতি বশিরুল্লাহ, মনির হুসাইন কাসেমী, মুফতি জাবের কাসেমী, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, ইলিয়াস হামিদী, রাশেদ বিন নূর, আফসার মাহমুদ, আলী আকবার কাসেমী, কামরুল ইসলাম, মোহাম্মদ বাবুনগরী, মাহমুদুল হুসাইন, নিজাম সাঈদ প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন