হোম > রাজনীতি

ইইউ চায় বাংলাদেশে দ্রুত নির্বাচনের গণতন্ত্র ফিরে আসুক

বৈঠক শেষে আমীর খসরু

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে সফরত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল চায় বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের একটা গণতন্ত্র ফিরে আসুক বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চোধুরী।

বুধবার বিকেল রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন অফিসে প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এই কথা জানান।

আমীর খসরু মাহমুদ চোধুরী বলেন, বাংলাদেশ ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের দিকে যাচ্ছে। দেশ যে গণতন্ত্রের দিকে যাচ্ছে তাতে ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট। যত তাড়াতাড়ি গণতন্ত্রের দিকে বাংলাদেশ যাবে এই বিষয়ে আমাদের মধ্য আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এটার প্রেক্ষাপটে আমরা কি করতে যাচ্ছি ওরা কি করবে তা নিইয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, শেষ কথা হলো বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের একটা গণতন্ত্র ফিরে আসুক তারা তা চায়। আমরা যারা বিশ্বজুড়ে গণতন্ত্রকামী মানুষ সবাই চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। আমাদের সকলে মিলে যত তাড়াতাড়ি এই কাজটা করতে পারি তা দেশের জন্য গণতন্ত্রের জন্য মঙ্গল।

ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কি আলোচনা হয়েছে এমন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা পেয়েছি সব সময়। তারা চাই যত দ্রুত সম্ভব গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। আমরা বলেছি গণতন্ত্র ও বাণিজ্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের আর সহযোগিতা বৃদ্ধি করার কথা বলেছি।

সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ উপহার দিলেন ব্যারিস্টার আরমান

তাকওয়ার যথাযথ চর্চায় সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব

আর্থিক বিবেচনায় নয়, সব মানুষ প্রয়োজন অনুসারে চিকিৎসা পাবে

সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন ডাকতে হবে: খেলাফত মজলিস

সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে

আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই

সংবাদমাধ্যম স্বাধীন থাকলে রাষ্ট্রের বাকি তিন স্তম্ভও ঠিক থাকে

মির্জা আব্বাসের অস্ত্রপাচার সফল, দ্রুত বিদেশ নেওয়ার চেষ্টা

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সাংবাদিকদের সম্মানে ইফতার

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম