হোম > রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে হাসপাতালে বিএনপি নেতাদের ভিড়

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে। গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রোববার খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। তবে সংক্রমণ ঝুঁকির কারণে কাউকেই ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যত খোঁজ নিতে এভারকেয়ারে আসেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।

তিনি বলেন, আপডেট আমি বলতে পারবো না। এই সম্পর্কে ডাক্তাররা রয়েছেন, তারা বলতে পারবেন। আমি আসছিলাম এখানে দেখা করার জন্য। সবাই দোয়া করি, আপনারা দোয়া করবেন—দলের তরফ থেকেও দোয়া চাওয়া হয়েছে। যাতে সুস্থ করে উনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

খালেদা জিয়াকে দেখতে মানিকগঞ্জের সিংড়া থেকে এসেছিলেন সিংড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমান।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি ফিরে আসুক—এটাই আমাদের চাওয়া। আমরা বলি, আল্লাহ তুমি তাকে রোগমুক্ত করে আমাদের ১৮ কোটি মানুষের মাঝে ফিরিয়ে দাও।

এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কর্তব্যরত চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন। দলের নেতাকর্মীসহ সারাদেশের মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা