হোম > রাজনীতি

চার দিনের লম্বা সফরে ঢাকার বাইরে যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ।

এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারি করা ‘আচারণবিধি’ কোনোভাবই লঙ্ঘন করা হবে না বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সফরসংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে বিএনপি।

সম্ভাব্য কর্মসূচিতে দেখা যায়, ১১ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে রওয়ানা দিয়ে টাংগাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত যাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়া থেকে বের হয়ে রংপুর (পীরগঞ্জ) হয়ে দিনাজপুর, পরে ঠাকুরগাঁওয়ে রাত যাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে বের হয়ে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুরে রাত যাপন করবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়ায় আসবেন, সেখান থেকে ঢাকায় ফিরবেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাইযোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সেই সঙ্গে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ সমাবেশ, ঢাকায় বিক্ষোভ করবে ১১ দল

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

যুক্তরাজ্যের বার্মিংহামে বিএনপির প্রতিনিধি সমাবেশ

ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: বিরোধীদলীয় নেতা

ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচার চালাচ্ছেন

শেষ সময়ে লুটপাট বন্ধে ক্যালেন্ডার অনুযায়ী অর্থ বছর করা হোক

নাহিদ ইসলাম–ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, গণভোট সংস্কার বাস্তবায়ন নিয়ে আলোচনা

পুশইন ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য