হোম > রাজনীতি

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢাবি ছাত্রদলের দোয়া

প্রতিনিধি, ঢাবি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। দরুদ শরিফ ও সূরা ফাতেমা পাঠের মাধ্যমে শুরু হয় দোয়া মাহফিল। এ সময় মুক্তিযুদ্ধে, ১৯৯০ সালের গণ-আন্দোলনে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাবির বিভিন্ন হল ও অনুষদের ছাত্রদল নেতাকর্মীরা এতে অংশ নেন।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাবা ইসকান্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদারের চতুর্থ সন্তান তিনি।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান