হোম > রাজনীতি

স্বাধীন মতামত প্রকাশে কখনোই কুণ্ঠিত হননি বদরুদ্দীন উমর

আতিকুর রহমান নগরী

লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী মো. ইকরামুল হক খান। রোববার সংবাদ মাধ্যমে তিনি এ শোকবার্তা দেন।

শোকবার্তায় ইকরামুল খান বলেন, বদরুদ্দীন উমর ছিলেন এদেশের স্বাধীন বিবেকের এক প্রতীক। তিনি বারবার রাজরোষে পড়া সত্ত্বেও আদর্শ বাস্তবায়নে ছিলেন আপসহীন। কোনো ভীতি বা হুমকি কর্তব্যকর্ম থেকে তাকে নিবৃত্ত করতে পারেনি ।

বদরুদ্দীন উমরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জাগ্রত পার্টির চেয়ারম্যান বলেন, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের জীবনাবসানে বাংলাদেশ জাগ্রত পার্টি ও আমি গভীরভাবে মর্মাহত।

জনগণের সম্মান ও নিদারুণ বেদনাকে মর্মে মর্মে উপলব্ধি এবং সেটিকে প্রতিবাদের ভাষায় মূর্ত করতে পারতেন বদরুদ্দীন উমর। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশমাতৃকার স্বাধীনতা এবং সকল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে বদরুদ্দীন উমরের চিন্তা ও লেখনিসহ সক্রিয় তৎপরতা ছিলো অবিস্মরণীয়।

ইকরামুল খান বলেন, জাতির নানা ক্রান্তিকালে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক পরিবর্তনের পর্ব নিয়ে তার গবেষণাধর্মী গ্রন্থসমূহ এক অমূল্য সম্পদ হিসেবে পাঠক সমাজের নিকট সমধিক সমাদৃত।

স্থানীয় নির্বাচনে এনসিপিকে বিজয়ী করতে হবে: আসিফ

পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে জামায়াতের শোক

এক স্বৈরাচার বিদায় করে নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ ইসলাম

‘কলকাতায় হাজার টাকায় গ্যাস পাওয়া গেলে বাংলাদেশে ২৫০০ কেন’

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দ্রব্যমূল্য বাংলাদেশে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি মেয়র প্রার্থীদের নাম ঘোষণা এনসিপির—তারা কারা

ট্রান্সজেন্ডার ইস্যুতে শিক্ষামন্ত্রীর বক্তব্য সমাজবিরোধী: ইসলামী আন্দোলন

আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করুন: ডা. ইরান

‘আ.লীগ জামায়াতের ৫ নেতাকে ফাঁসি দিয়েছে, বিএনপির অফিস তো বন্ধ করেনি’