হোম > রাজনীতি

কোনো স্বৈরাচারীকে আর জনগণ মেনে নেবে না : আমিনুল হক

স্টাফ রিপোর্টার

এদেশের মানুষ স্বৈরাচারের শাসন আর কখনো মেনে নেবে না মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

তিনি বলেন, যারা আমার ভাই ও বোনকে গুলি করে হত্যা করেছে। যারা আমার ভাইদের গুম করেছে। যারা গত ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আমাদের বহু ভাইদের গুলি করে হত্যা করেছে, তাদের স্থান কখনো বাংলাদেশে হতে পারে না।

বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচারী সরকারের ফ্যাসিস্ট আচরণে তারা শুধু দেশের ক্রীড়াঙ্গনেরই ক্ষতি করেনি, বাংলাদেশের প্রত্যকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ও রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংস করে দিয়ে গেছে।

তিনি বলেন, সেই ধ্বংসস্তূপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো পুনর্গঠন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রুপরেখা দিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অবাধ নির্বাচনে দেশে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার ৩১ দফার রুপরেখা পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করে দেশের রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করবে এবং সেই পুনর্গঠনের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আমিনুল হক বলেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনবদ্য ভূমিকা রেখেছেন। আজকে ক্রীড়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুনাম অর্জন করে চলেছে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের ক্রীড়াঙ্গন দলীয়করণ মুক্ত ও শক্তিশালী ছিল। ১৯৯১ এবং ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়ে ক্রীড়াঙ্গনে কখনও দলীয়করণ করেন নাই। তখন মেধার ভিক্তিতে সকল সংগঠনকে নিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজিয়ে ছিলো। কিন্তু স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে গত ১৫ বছরে দেশের ক্রীড়াঙ্গন নাজুক অবস্থা তৈরি করে গেছে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি