হোম > রাজনীতি

ঢাকা ও কুমিল্লা থেকে আ. লীগের আরও ৫৪ নেতাকর্মী গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

ঢাকা ও কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ১০ ও কুমিল্লা থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীতে ‘ঝটিকা মিছিলের আয়োজন ও অর্থায়নের’ অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের এসব সদস্যকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার আওয়ামী যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এদিকে কুমিল্লা থেকে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে ২৯ জনকে কুমিল্লা সদরের বিভিন্ন স্থান থেকে আর বাকিদের শহরের বাইরে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক চৌধুরী জানান, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা