হোম > রাজনীতি

রাষ্ট্র সংস্কারে খেলাফত আন্দোলনের ১৫ দফা প্রস্তাবনা

স্টাফ রিপোর্টার

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কোরআন ও হাদিসের শিক্ষাকে রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি নির্ধারণসহ ১৫ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে “রাষ্ট্র সংস্কারে খেলাফত আন্দোলনের প্রস্তাবনা” শীর্ষক মতবিনিময় সভায় লিখিত প্রস্তাবনা পেশ করেন দলটির সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন।

প্রস্তাবনায় রয়েছে- রাষ্ট্রীয় নীতিমালার ভিত্তি হিসেবে কোরআন ও সুন্নাহকে গ্রহণ, সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহীম সংযোজন, ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুন:স্থাপন, সুদমুক্ত অর্থব্যবস্থা প্রবর্তন, শিক্ষার সকল স্তরে কোরআন ও সুন্নাহ ভিত্তিক পাঠ্যক্রম অন্তর্ভুক্তি, বিচার বিভাগের পৃথকীকরণ ও বিজ্ঞ মুফতিদের সমন্বয়ে বোর্ড গঠন করে পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠা, মদীনা সনদের আলোকে জাতীয় এক্য ও সংহতি প্রতিষ্ঠা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নৈতিকতার ভিত্তিতে বিদেশি রাষ্ট্রগুলোর সাথে কুটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন, জাতীয় প্রতিরক্ষার জন্য পনেরো হতে চল্লিশ বছরের সব সক্ষম নাগরিককে সামরিক প্রশিক্ষণ প্রদান ইত্যাদি।

খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান রহমান হামিদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মো. রোকনুজ্জামান রোকন, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা তাওহিদুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী, মুফতি মাহফুজ মুসলেহ প্রমূখ।

সভায় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা, বৈদেশিক আমদানি সংকোচন ও আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান, বেকার সমস্যা সমাধান, পৃথক পুলিশ কমিশন গঠন, জনপ্রশাসনে শৃংখলা আনয়নে বিভিন্ন প্রস্তাবনা পেশ করা হয়।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি