হোম > রাজনীতি

‘আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে গণভোট দেবে ৮০% মানুষ’

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

গণভোট নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তুলেছেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপি নেতা এম সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান। শুক্রবার তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ দাবি তুলেন।

নাসের রহমান লিখেন, ‘গণভোট নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যবস্থা করা হোক। আমার দৃঢ়বিশ্বাস সর্বনিম্নে শতকরা ৮০% মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ভোট দেবে। এতে বর্তমান সরকারের দায়ও থাকবে না বলে জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য।

তিনি বলেন, ‘যদি কখনও মানুষের রুচির দুর্ভিক্ষে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি হয়, তখন আবার গণভোটের মুখোমুখি হতে হবে। তাতে প্রকৃত চিত্র ফুঁটে উঠবে। এ গণহত্যাকারী দলকে কোনো সুস্থ, বিবেকবান ও সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ কখনোই সমর্থন করতে পারে না।

তিনি আরও লিখেন, আর আওয়ামী লীগ দুর্নীতির মাধ্যমে যে সম্পদ অর্জন করেছে, বিদেশে যে পরিমাণ টাকা পাচার করেছে, তা দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়া হোক। বিদেশে যে টাকা পাচার করেছে তা ফেরত পাওয়া না গেলে দেশে এদের জমি-জমা, বাড়ি - গাড়ি যা যা সম্পদ আছে তা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় তহবিলে জমা নেওয়া হোক।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন