হোম > রাজনীতি

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতৃত্বে পেলেন যারা

স্টাফ রিপোর্টার

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত এনসিপি সমর্থকদের নিয়ে গঠিত ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’-এর প্রথম আহ্বায়ক কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত এ নির্বাচনের ভোটগ্রহণ হয় ৫ ডিসেম্বর, আর ফল ঘোষণা করা হয় শনিবার (৬ ডিসেম্বর) রাতে।

ফলাফলে দেখা যায়, আহ্বায়ক পদে সর্বোচ্চ ভোট পেয়ে সাইফ ইবনে সরওয়ার নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য সচিব পদে নাজমুল বাশার ও মুখ্য সংগঠক পদে নির্বাচিত হয়েছেন যুবাইর আহমেদ সরদার।

ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক ও সদস্য সচিব পদে মোট ১৩ জন প্রার্থী এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। বিশ্বের বিভিন্ন দেশের কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ মোট সর্বমোট ৫৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এনসিপি ডায়াস্পরার নেতৃবৃন্দ ও সদস্যরা আশা প্রকাশ করেছেন যে নবনির্বাচিত আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তগণ তাঁদের দূরদর্শী নেতৃত্ব, সুষ্ঠু সিদ্ধান্তগ্রহণের সক্ষমতা, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে সংগঠনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁদের নেতৃত্বে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে এবং বিশ্বব্যাপী বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে সর্বমহলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নবনিযুক্ত আহ্বায়ক কমিটির প্রতি ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা