হোম > রাজনীতি

জাতিসংঘের সামনে শুক্রবার বিএনপির শোডাউন

এম এ নোমান, নিউ ইয়র্ক থেকে

জাতিসংঘের সামনে শুক্রবার বিশাল শোডাউন করবে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির নেতাকর্মীরা। এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ভাষণ দেবেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা এবং সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেবেন।

জাতিসংঘের সামনে তাদের স্বাগত জানাতে বড় ধরনের উপস্থিতি নিশ্চিত করতে চায় বিএনপি। এ সমাবেশ সফল করতে ইতিমধ্যেই স্থানীয় বিএনপি নেতারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জেকসন হাইটসে এক সমাবেশ করে বিএনপি।

এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা গিয়াস আহমেদ, কাজী মনির, জসিমউদদীন ভূইয়া, মো. অলিউল্লাহ আতিকুর রহমান, আহবাব চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, ফয়েজ চৌধুরী, মো. জসিম উদ্দিন (ভিপি জসিম ) ও দেওয়ান কাওসার, আবদুস সবুর।

জাতিসংঘের সামনে তাদের স্বাগত জানাতে বড় ধরনের উপস্থিতি নিশ্চিত করতে চায় বিএনপি

বক্তারা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিলেও তাদের সন্ত্রাস ও নৈরাজ্য থেমে নেই। ক্ষমতায় থাকতে তারা দেশ থেকে হাজার হাজার কোটি পাচার করে বিভিন্ন দেশে অঢেল সম্পদ করেছে। এখন পাচার করা টাকা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যালে শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয় ও তাদের সহযোগীদের দ্রুত বিচার নিশ্চিত করারও দাবি জানান বিএনপি নেতারা।

তারা বলেন, শেখ হাসিনা তার সাড়ে ১৫ বছরের অবৈধ শাসনামলে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। ইলিয়াস আলীসহ শতশত নেতাকর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা আবরার ফাহাদের মতো মেধাবী শিক্ষার্থী ও বিশ্বজিতের মতো নিরীহ লোকদের নৃশংসভাবে হত্যা করেছে। দেশ থেকে লাখো কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সমাবেশে বিএনপি নেতারা আরও বলেন, হাসিনা ও জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ সন্ত্রাস করছে। তাদের এসব সন্ত্রাস উপযুক্তভাবে মোকাবিলার ঘোষণা দেন বিএনপি নেতারা।

শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা চায় ইসলামী ছাত্র আন্দোলন

চট্টগ্রামে হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাবিতে

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার দাবি শিবিরের

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু