হোম > রাজনীতি

‘জামায়াত মাদকের চেয়েও ডেঞ্জারাস’ বুলুর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামী সম্পর্কে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকতউল্লা বুলুর মন্তব্যকে উদ্ভট, বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিাবাদ জানানো হয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকতউল্লা বুলু ৫ মে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৌরণবিবি-মুনসির হাট খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে ‘জামায়াতে ইসলামী হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস। এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলেন শুদ্ধ-অশুদ্ধ-ভুল, এরা এটাই মানে। মওদুদির বংশের কেউ কিন্তু জামায়াতে ইসলামী করে না।’

এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অ্যাডভোকেট জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক ইসলামী সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নৈতিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি রাজনৈতিক দলের নেতার মুখ থেকে এ ধরনের বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য জাতির রাজনৈতিক সংস্কৃতির জন্য অকল্যাণকর।

তিনি আরো বলেন, আমরা মনে করি, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রাখা সকল রাজনৈতিক নেতার দায়িত্ব। রাজনৈতিক প্রতিপক্ষকে হেয়প্রতিপন্ন করতে অবমাননাকর ভাষা ব্যবহার গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় জনগণের পাশে থাকবে, ইনশাআল্লাহ। আমরা বরকতউল্লা বুলুকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে দায়িত্বশীল আচরণ করার এবং বিভেদ ও উসকানিমূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানাচ্ছি।

দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে—ভারতের জেন-জি আন্দোলনে নাহিদের সংহতি

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

পূজামণ্ডপে ঘুমহীন প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী