হোম > রাজনীতি

জিয়ার মাজারে আইইবি ও এ্যাবের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ(আইইবি) এবং এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সূরা ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করেন। প্রথমে আইইবি পরে এ্যাবের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং এ্যাব‘র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), এ্যাবের মাহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, আইইবির সাধারণ সম্পাদক ড. ইঞ্জিনিয়ার মো. সাব্বির মোস্তফা খান, আইইবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুব আলম, ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আহসানুল রাসেল, ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ওসমানী, ইঞ্জিনিয়ার নূর আমিন লালন এবং আইইবি ঢাকা সেন্টারের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কেএম আসাদুজ্জামান চুন্নু।

আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু বলেন, আমরা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছি। যিনি আধুনিক বাংলাদেশের রূপকার এবং যার হাত ধরে বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রগতি শুরু হয়েছিল। আজকে তার মতো মহান নেতা বাংলাদেশের জন্য অপরিহার্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন এ্যাবের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মহীউদ্দীন আহমেদ সেলিম, ইঞ্জিনিয়ার সোবহান, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার মোস্তাফা-ই-জামান সেলিম, ইঞ্জিনিয়ার রুহুল আলম, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, ইঞ্জিনিয়ার শামীম রাব্বি সঞ্চয়, ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বল, ইঞ্জিনিয়ার আবু হোসেন হিটলু, ইঞ্জিনিয়ার আল মামুন গাজী, ইঞ্জিনিয়ার শাহীন হাওলাদার, ইঞ্জিনিয়ার কামরুল হাসান খান সাইফুল, ইঞ্জিনিয়ার এসএম ফয়সাল মাহমুদ, ইঞ্জিনিয়ার নজরুল, ইঞ্জিনিয়ার কাওসার সুমন, ইঞ্জিনিয়ার ফাহিম, ইঞ্জিনিয়ার নাজমুল, ইঞ্জিনিয়ার ফারহান হাবিব, ইঞ্জিনিয়ার সিরাজ, ইঞ্জিনিয়ার আসিফ হোসেন রচি, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন রনি, ইঞ্জিনিয়ার আইয়ুব, ইঞ্জিনিয়ার হাফিজ, ইঞ্জিনিয়ার সুজন, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জনি, ইঞ্জিনিয়ার শিমুল, ইঞ্জিনিয়ার শরিফুল বাবুসহ আইইবি ও এ্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান